স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
দুই দলেই রয়েছে পরিবর্তন। অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরুন গ্রিনের জায়গার অস্ট্রেলিয়ার দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিশ এবং মার্কাস স্টয়নিস। এদিকে প্রোটিয়া দলে রয়েছে এক পরিবর্তন। কোয়েটজির বদলি হিসেবে দলে জায়গা হয়েছে তাবরেজ শামসির।
এবারের বিশ্বকাপের সূচনাটা দুর্দান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার। নিজেদের প্রথম ম্যাচে তারা শ্রীলংকাকে ১০২ রানে হারিয়ে শুভসূচনা করেছে। সেই ম্যাচে কুইন্টন ডি কক, রাসি ভ্যানডার ডুসেন আর এইডেন মারক্রামের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। অপ্রতিরোধ্য প্রোটিয়াদের হারিয়ে জয় পেতে চাইবে প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরেজ শাড।
আমাদেরকাগজ/এইচএম






















