স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দল। এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে। এবার কী টাইগাররা পারবে নতুন ইতিহাস লিখতে?
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১৯৭/৭ (৪১.১ ওভার)
বিপদ বাড়িয়ে ফিরলেন হৃদয়
সাকিব মুশফিকের ৯৬ রানের জুটির পর আরও একবার ব্যাটিং ধস। মুশফিক ফেরার পর টিকতে পারলেন না হৃদয়ও। ট্রেন্ট বোল্টের স্লো নাকল বলে শর্ট কাভারে ক্যাচ দিয়েছেন তিনি। ২৫ বলে ১৩ রানে ফিরেছেন তিনি। ট্রেন্ট বোল্টের ওডিআই ক্যারিয়ারের ২০০তম শিকার বাংলাদেশের হৃদয়।
সাকিবের পর মুশফিকেরও বিদায়
আরও একটি উইকেট হারাল বাংলাদেশ। সাকিবের পর এবার ফিরলেন মুশফিকও। ম্যাট হেনরির বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৭৫ বলে ৬৬ রান।
আমাদেরকাগজ / এইচকে






















