খেলাধুলা ২২ অক্টোবর, ২০২৩ ০৩:০০

ভারতের বিপক্ষে

টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হয়। এদিকে আজ রোববারের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এ ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। এরপর তারা যে তিনটি জয় পেয়েছে, সেগুলো অপেক্ষাকৃত কম শক্তির দলের বিপক্ষে। বাংলাদেশ, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে বাকি তিনটি জয় তুলে নেয় কিউইরা। তাই বড় দল ও বিশ্বকাপের আয়োজক ভারতের বিপক্ষে তাদের জন্য বড় চ্যালেঞ্জের হতে পারে।

অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা করে ভারত। ঘরের মাটিতে বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন তাদের।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, হার্দিক পান্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিসেল, জেমস নিশাম, ব্যাটিং অলরাউন্ডার, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র।

আমাদের কাগজ/এমটি