খেলাধুলা ২৩ অক্টোবর, ২০২৩ ০৫:১৬

বাবরের ফিফটিতে লড়ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ২২তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সূচনাটা দারুণ করেছিল পাকিস্তানের ওপেনাররা। কিন্তু ইমাম-উল হক অল্পতেই বিদায় নিলেও ফিফটি তুলেই আউট হন আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। এরপর আরও ২ উইকেট হারালেও দেখেশুনে ব্যাট করে ফিফটি তুলে নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। এতে আফগানদের বিপক্ষে বড় সংগ্রহের পথে লড়াই চালিয়ে যাচ্ছে ম্যান ইন গ্রিনরা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। বাবর ৬১ ও শাদাব খান ১৪ রানে ব্যাট করছেন।


বিস্তারিত আসছে...