স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে শুরুটা ভালো হয়নি বাবর আজমের। তবে ভারতের বিপক্ষে ফিফটি করে রানের ফেরার আভাস দিয়েছিলেন। এবার আফগানিস্তানের বিপক্ষেও ফিফটি করলেন। পাকিস্তান অধিনায়কের ব্যাটেই লড়াকু সংগ্রহের ভিত পায় দল। সেই ভিতের ওপর দাঁড়িয়ে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন ইফতিখার আহমেদ। সবমিলিয়ে চ্যালঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান।
আজ সোমবার (২৩ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে বাবরের ব্যাট থেকে। আফগানিস্তানের হয়ে ৪৯ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার নূর আহমেদ।
বিস্তারিত আসছে...
আমাদেরকাগজ / এইচকে






















