খেলাধুলা ২৭ অক্টোবর, ২০২৩ ০২:৩০

বাঁচামরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আমাদের কাগজ ডেস্ক: চেন্নাইয়ে এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ােমে আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। বাঁচামরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা রীতিমতো উড়ছে। অন্যদিকে ভালো শুরুর পর শেষ তিনটি ম্যাচে টানা হেরেছে পাকিস্তান। এই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেলে বিশ্বকাপ থেকে একরকমের ছিটকে যাবেন বাবর-রিজওয়ানরা।

এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ পঞ্চম জয়ের লক্ষ্যে মাঠে নামবে প্রোটিয়ারা। এর আগে অঘটনের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বসেছিল দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান ভালোভাবেই শুরু করেছিল বিশ্বকাপ। শুরুর দুটি ম্যাচে তারা জয় পেয়েছিল। এরপর টানা তিন ম্যাচে হেরে কঠিন সমালোচনার মুখোমুখি হয়েছে বাবর আজমরা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে পাকিস্তান।

 

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা একাদশ

টেম্বা বাভুমা (অধিনায়ক) কুইন্টন ডি কক, রিজা হেনরিক্স, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশভ মহারাজ, তেবরিয়াজ শামসি, লুঙ্গি এনগিদি।

আমাদের কাগজ/এমটি