স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ । তবে এবারের বিশ্বকাপের অন্য ম্যাচের তুলনায় তেমন বড় লক্ষ্য নয় যদিও। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে টাইগারদের সংগ্রহ ছিল ১৭ রান। কিন্তু তৃতীয় ওভারেই নিজের উইকেট বিলিয়ে দিলেন ওপেনার তানজিদ তামিম।
ওভারের প্রথম বলে দিলশান মদুশঙ্কাকে কভার অঞ্চলে খেলতে গিয়ে আকাশে ভাসান এই বাঁ-হাতি ওপেনার। পাথুম নিশাঙ্কার হাতে সহজ ক্যাচ হয়ে সাজঘরে ফেরত যান তিনি (৫ বলে ৯ রান)। আগের ৭ ম্যাচের মত অষ্টম ম্যাচেও একইভাবে ব্যর্থতার পরিচয় দিলেন তরুণ এই ওপেনার।
তানজিদের ফেরার পর জয়ের লক্ষ্যে দলকে নিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে খেলছিলেন এই দুই ব্যাটার; কিন্তু দলীয় ৪১ রানের মাথায় আউট হয়ে যান লিটন দাসও। আগে একবার ক্যাচ আউট থেকে বেঁচেও সুযোগটা কাজে লাগাতে পারেননি লিটন।
ইনিংসের সপ্তম ওভারে দিলশান মধুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। আউট হওয়ার আগে লিটন করেন ২২ বলে ২৩ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩ রান। ৭ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গী সাকিব আল হাসান রয়েছেন ১ রানে।
এর আগে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে চারিথ আশালঙ্কার অনবদ্য ১০৮ রানের ওপর ভর করে ৪৯.৩ ওভারে ২৭৯ রান তুলতে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন তানজিম হাসান সাকিব। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান। ১ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই কুশল পেরেরার উইকেট নিয়ে শুভ সূচনা করেন শরিফুল ইসলাম। ৫ বলে ৪ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু ৩০ বল খেলে ১৯ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস।
সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে শ্রীলঙ্কার রান বাংলাদেশের ধরা-ছোঁয়ার বাইরে নেয়ার চেষ্টা করেন চারিথ আশালঙ্কা। কিন্তু ২৫তমওভারের দ্বিতীয় বলে সামারাবিক্রমা আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে। তিনি করেন ৪১ রান।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ টাইমড আউট হয়ে যান। তবে চারিথ আশালঙ্কা ১০৫ বলে ১০৮ রান করে আউট হন তানজিম সাকিবের বলে। ৩৬ বলে ৩৪ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩১ বলে ২২ রান করেন মহেশ থিকসানা। দুষ্মন্তে চামিরা আউট হন ৪ রান করে।
আমাদেরকাগজ / এইচকে






















