খেলাধুলা ১২ অক্টোবর, ২০১৯ ০৩:৪০

রোনালদোর গোলে পর্তুগালের জয়

ডেস্ক রিপোর্ট।। 

নিজেকে সর্বকালের সেরাদের তালিকায় নিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

পর্তুগালও পেল প্রত্যাশিত জয়। লুক্সেমবার্গকে হারিয়ে ইউরো বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখলো শিরোপাধারীরা। 

লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। বের্নার্দো সিলভার গোলে ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েছিল তারা। মাঝে ব্যবধান বাড়ান রোনালদো। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন গনসালো গেদেস।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৩তম স্থানে থাকা দলটির বিপক্ষে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা।

৮৯তম মিনিটে জটলার মধ্যে বল পেয়ে নিচু শটে জয় নিশ্চিত করেন গেদেস। তার নিচু শট প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ে লেগে ভিতরে ঢোকে।

পর্তুগালের হয়ে রোনালদোর গোল হলো ৯৩টি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে আছেন কেবল ইরানের আলি দাই (১০৯টি)।