খেলাধুলা ২৭ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৪

১ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচে ১ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের। এর আগে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 

কিউইদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

নিউজিল্যান্ডের মাঠে গত বছর প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। 

টি-টোয়েন্টিতে এর আগে কখনোই এত কম রানে ৩ উইকেট হারায়নি নিউজিল্যান্ড
শরীফুল শেষ পর্যন্ত হ্যাটট্রিক পাননি, যদিও ড্যারিল মিচেলের বিপক্ষে হয়েছিল এলবিডব্লিউর আবেদন। তবে বাংলাদেশ পেয়েছে স্বপ্নের শুরু।