খেলাধুলা ১২ অক্টোবর, ২০১৯ ০৫:৫১

বুকের ব্যথায় সিএমএইচে ভর্তি মাশরাফির বাবা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট দলের প্রান ভোমরা ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোস্তাফা স্বপন অসুস্থ হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে যান। যদিও পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে তেমন সিরিয়াস কিছু নয়।


‘মাশরাফি বলেন আমার বাবা অসুস্থ হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন। কাশি ছিল উনার, আজ দুপুরে কাশি দিতে গিয়ে বুকে টান লাগে, ব্যথা ওঠে। সিরিয়াস কিছু না।’
আমাদের নড়াইল প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার দুপুরে বুকে ব্যথা হওয়ায় অসুস্থ হয়ে পড়েরন মাশরাফির বাবা গোলাম মোস্তাফা। তিনি সিএমএইচে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও ) ডা. মশিয়ার রহমান বাবু বলেন, মাশরাফির বাবা বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বাড়িতে গিয়ে গোলাম মোর্তজা স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শঙ্কামুক্ত আছেন। তারপরও বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোরের সিএমএইচ এ পাঠানো হয়েছে।’