ডেস্ক রিপোর্ট।।
ইংল্যান্ড-বুলগেরিয়া ম্যাচে বর্নবাদী আচরণের অভিযোগে ছয় বুলগেরিয়ান সমর্থককে আটক করেছে পুলিশ।
চিহ্নিত করা হয়েছে পনেরজনকে। গ্রেপ্তার না হওয়া নয়জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের মধ্যে তিনজনকে খোঁজা হচ্ছে। ইতোমধ্যে পদত্যাগ করেছেন বুলগেরিয়ান ফুটবল ইউনিয়ন সভাপতি বরিস্লাভ মিখাইলভ।
সোমবার ইউরো বাছাইপর্বের ম্যাচ চলাকালে ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দেয় বুলগেরিয়ান সমর্থকরা। ফলে দুদফা বন্ধ হয় খেলা। ম্যাচে ইংল্যান্ড ৬-০ গোলে জিতেছিলো।
ম্যাচের পর বুলগেরিয়ার কোচ ক্রাসিমির বালাকভ দাবি করেছিলেন বর্ণবাদমূলক আচরণ তার নজরে আসেনি। বরং ইংল্যান্ডেরই বর্নবাদের সমস্যা বেশি। তবে পরবর্তীতে ফেসবুকে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
দেশটির প্রেসিডেন্ট রুবেম রাদেভ দ্রুত ব্যবস্থা নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে পুরো দেশের সমস্যা হিসেবে না দেখার অনুরোধ জানিয়েছেন।






















