খেলাধুলা ১৩ নভেম্বর, ২০১৯ ০৩:৩০

এবার আইসিসির নিষেধাজ্ঞায় পুরান

স্পোর্টস ডেস্ক।।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বল বিকৃতির দায়ে ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। আইসিসির আরচণবিধি লেভেল থ্রি ভঙ্গনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। খবর নিউজ এইটটিনের

এর আগে, গত সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে বল বিকৃতি করেন পুরান, যা ভিডিও ফুটেজে ধরা পড়ে।

উল্লেখ্য, এ নিষেধাজ্ঞার ফলে ওয়েস্ট ইন্ডিসের হয়ে আগামী ৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না বাঁ-হাতি এই ব্যাটসম্যান।