ডেস্ক রিপোর্ট।।
গ্ল্যামার ক্রিকেটারের তকমা পাওয়া সাব্বির ইদানীং জাতীয় দলে নিয়মিত নন। যদিও জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার হিসেবে থাকা অবস্থায়ই তিনি একের পর এক নানা বিতর্কের জন্ম দেন। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা হয় বিসিবি কার্যালয়ে। এমনকি বিশ্বকাপের আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধও হন। যদিও পরবর্তিতে ইংল্যান্ড কন্ডিশন বিবেচনায় রেখে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
তার বিরুদ্ধে করা বিস্তর অভিযোগের মধ্যে রয়েছে, স্টেডিয়ামের দর্শকদের সাথে অসাদাচারন। ঘরোয়া ক্রিকেটের খেলা শেষে এক কিশোর দর্শককে মারধোরের অভিযোগও পাওয়া যায়।
তবে সবচেয়ে ভয়ংকর অভিযোগটি আসে টেনিস সেনসেশন সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের পক্ষ থেকে। মালিক দাবি করেন, সাব্বির তার সামনেই সানিয়া মির্জাকে ইভটিজিং করেন। পরে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সাব্বিরকে সতর্ক করা হয়।
মূলত একের পর এক এসব অভিযোগের কারনেই তিনি ক্রিকেটের ব্যাড বয় খেতাব পান।






















