খেলাধুলা ৫ অক্টোবর, ২০২০ ০৫:১৮

টিভি পর্দায় আজকের খেলা

ডেস্ক রিপোর্ট

আজ ৫ অক্টোবর (সোমবার), ২০২০। আইপিএলে আজ দুটি ম্যাচ। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস -১ ও জিটিভি। বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে বেঙ্গালুরু-দিল্লি। আর রাত ৮টায় লড়বে মুম্বাই-হায়দরাবাদ।

ক্রিকেট কানেক্টেড দেখতে চোখ রাখুন দুপুর ২টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস-১ এর পর্দায়। সিরি আ’ ২০২০-২১, হাইলাইটস দেখতে চোখ রাখুন বিকাল ৫টায় সনি ২ এর পর্দায়। এদিকে দুপুর ৩টা ফ্রেঞ্চ ওপেন সরাসরি দেখা যাবে। সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।