খেলাধুলা ৮ অক্টোবর, ২০২০ ০৫:০৫

আবুধাবি টি-টেন লিগ মাঠে গড়াবে জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক 

আবারো মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগ। জানুয়ারিতে আরব আমিরাতের মাটিতে শুরু হবে এ টুর্নামেন্ট। নভেম্বরে আয়োজন শুরুর কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে।

নভেম্বরের বদলে আগামী বছরের জানুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হবে এ আসর। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

করোনা মহামারির মধ্যেও টি-টেন লিগ মাঠে আয়োজন করতে পারায় সন্তুষ্ট দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান আরিফ আল আউয়ানি। এ ছাড়া এবারের আসরে দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে আসরের টিভিস্বত্ব কেনা সনি পিক্সার্স নেটওয়ার্ক।

টুর্নামেন্টটি আবুধাবিতে আয়োজন করতে পারায় খুশি টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুল্কও। তিনি বলেন, এই বছর খেলার জন্য অনেক চ্যালেঞ্জিং। তবুও আমরা খুবই রোমাঞ্চিত যে আবুধাবি আমাদের খেলার আমন্ত্রণ জানিয়েছে। এখানকার টি-টেন লিগ আগামীতে আরও শক্তিশালী হবে।

আসরের সূচি চূড়ান্ত হলেও প্লেয়ার অকশনের তারিখ ঘোষণা হয়নি। বেশকিছু দলে মালিকানা পরিবর্তন আসায় এবার বদল আসতে পারে দল নির্বাচনের ক্ষেত্রেও।