নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। আজ রোববার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ি মোড়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রিক্সায় বসা অবস্থায় এক ছিনতাইকারী ওই মহিলার কানের দুলে ধরে টান দেন। এতে মহিলাটি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে হাতেনাতে ধরে ফেলে ছিনতাইকারীকে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এবিষয়ে যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার এসআই মনির বলেন, 'ছিনতাইকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাইয়ের শিকার নারী এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্খা নেয়া হবে।'
এছাড়া তাৎক্ষণিকভাবে ছিনতাইকারী ও ছিনতাইয়ের শিকার নারীর নাম জানাতে পারেনি পুলিশ।






















