নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ থানার নিঝুম আবাসিক এলাকার একটি ভবন থেকে তৈয়বুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার হাজারীবাগের নিঝুম আবাসিক এলাকার ওই ভবনের দুই তলার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটির দুই তলার একটি কক্ষ থেকে পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।





















