অপরাধ ও দুর্নীতি ৩১ অক্টোবর, ২০২০ ০৪:৫৪

বাগেরহাটে ২৯ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে ২৯ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (্যাব-, খুলনা) সদস্যরা

গতকাল শুক্রবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর উত্তরপাড়া নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়

আটকরা হলেন- দিনাজপুর জেলার কোতোয়ালি থানার দিঘন এলাকার মো. ফজলুর রহমান শাহার ছেলে ট্রাকচালক কামরুজ্জামান শাহা (৪৩) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ছোট সৌলা এলাকার মো. বাবুল তহশিলদারের ছেলে চালকের সহযোগী মো. রবিউল ইসলাম বায়েজিদ (২০)

্যাব- খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল মিডিয়া) মো. মাহবুব-উল-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি করে ২৯ কেজি গাঁজা পাওয়া যায় সেসময় ট্রাকের চালক সহযোগীকে আটক করা হয় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে