অপরাধ ও দুর্নীতি ২৪ আগস্ট, ২০১৯ ০৭:০৮

জঙ্গিবাদ দমন করতে পারলেও ভ্রান্ত মতাদর্শকে দমন করতে পারিনি: মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট।।
কাউন্টার টেররিজম অ্যন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে হোলি আর্টিজান হামলা ছিলো আই ওপেনার। এরপর আমাদের অভিযান ছিলো কৌশলগত। একদিকে আমরা অব্যাহত জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছি।  

আরও পড়ুন:শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য আটক

শুক্রবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, জঙ্গিবিরোধী প্রচার যা সামাজিক, রাজনৈতিক এবং তৃণমূল পর্যায় থেকে হয়েছে। ফলে জঙ্গিবাদ ও জঙ্গিদের তৎপরতা দমন সম্ভব হয়েছে। আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হোলি আর্টিজানের মতো আরো অনেক হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিতে পেরেছি। কিন্তু ভ্রান্ত মতাদর্শকে আমরা পুরোপুরি দমন করতে পারিনি। আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায় মিলিয়ে সাইবার স্পেসে জঙ্গিদের বিচ্ছিন্ন তৎপরতা লক্ষ্য করছি তারা কিছু ঘটনা ঘটানোরও চেষ্টা করছে। তবে হোলি আর্টিজানের সময় তাদের যে সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছিলো তা আমরা ভেঙে দিতে পেরেছি।