ডেস্ক রিপোর্ট।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬২ জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৬২ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১ কেজি ২৭৭ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৪টি ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শাহাদাত বাহিনীর সক্রিয় সদস্য আটক
২৩ আগস্ট, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।






















