অপরাধ ও দুর্নীতি ২ নভেম্বর, ২০২০ ০৬:২৩

ভোলায় ইলিশ শিকারে ৩২৪ জেলের জেল

নিজস্ব প্রতিবেদক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলায় ২০ দিনে ৩২৪ জেলেকে কারাদণ্ড ১১৭জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

১৪ অক্টোবর থেকে আজ সোমবার পর্যন্ত ২০ দিনে জেল-জরিমানা করেন আদালতজেলা মৎস্য অফিস সূত্র তথ্য নিশ্চিত করেছে

সূত্র জানায়, ২০ দিনের জেলার সাত উপজেলার মেঘনা তেতুলিয়া নদীতে ৩০৬ টি অভিযান পরিচালিত হয়েছে এতে ৫২০ জেলকে জেল-জরিমানা ছাড়াও লাখ হাজার মিটার কারেন্ট জাল দশমিক ৭০ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ টি অভিযানে জেলকে জরিমানা করে তা আদায় করা হয়েছে

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বছর ইলিশের অভিযান শতভাগ সফল হয়েছে যে কারণে ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হবে বলে আমরা মনে করছি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে