অপরাধ ও দুর্নীতি ২ নভেম্বর, ২০২০ ০২:২৭

বগুড়া

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোর পাঁচটার দিকে তাকে সদরের এরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আমিনুর ইসলাম বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি চালক।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির  নিশ্চিত করে বলেন, ‘গতকাল ভুক্তভোগী এবং তার মা-বাবা থানায় এসে অভিযোগ করে। কিন্তু, তারা অভিযুক্তের সঠিক ঠিকানা জানতো না। তারা একটি মোবাইল নম্বর দিতে পেরেছিল। কিন্তু, সেই নম্বর এক বৃদ্ধের নামে নিবন্ধিত। পরে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী তথ্য প্রযুক্তির ব্যবহার আসামিকে ধরেন।

গত ২৪ অক্টোবর মেয়েটির সঙ্গে অভিযুক্ত আসামির ফোনে পরিচয় হয়। ২৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে আসামি ভুক্তভোগীকে বাড়ির কাছ থেকে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতও দেখানো হয় তাকে। পরে ভুক্তভোগী তার মা-বাবাকে ঘটনাটি খুলে বলে এবং স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পুলিশকে জানায়।