অপরাধ ও দুর্নীতি ৩ নভেম্বর, ২০২০ ০৪:০৮

মতিঝিলে ধারালো অস্ত্রের আঘাতে আহত ২

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পিছনেই গলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জন আহত হয়েছেন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মিথিল আহমেদ (৩৫) যাত্রাবাড়ী থানা সাংস্কৃতিক লীগের সহ-সভাপতি হাসু ওরফে আসাদ (৪৩)

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিথিল হাসুকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয় মিথিলের বাম হাতে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তাকে ঢামেক থেকে চিকিৎসকরা হৃদরোগ ইনস্টিটিউটে পাঠিয়ে দিয়েছেন আর হাসুর পিঠে বুকে আঘাত রয়েছে তবে তার অবস্থা গুরুতর নয় তাকে ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

তাদের সঙ্গে আসা জাতীয় শ্রমিক লীগের মতিঝিল থানার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জানান, কি কারণে এদের দুই জনকে কুপিয়ে আহত করেছে তা আমরা বলতে পারছিনা মিথিলের অবস্থা গুরুতর তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে