অপরাধ ও দুর্নীতি ৪ নভেম্বর, ২০২০ ০৫:৪৭

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় কাঠমিস্ত্রি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর দুমকিতে ১৩ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় সুভাষ দেবনাথ (৫৫) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশআজ বুধবার ভোর রাতে সদর উপজেলার পুকুরজনা বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৫ অক্টোবর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজার দশমির দিন ১৩ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে বাবা-মা পটুয়াখালী শহরে পূজা দেখতে আসেবাবা মা বাড়ি ফিরে কিশোরীটিকে ঘুমন্ত দেখে আর জাগায়নিসকালে ঘুম থেকে জেগেই কিশোরী মা-বাবাকে জানায় তার বুকে, গলায় তলপেটে ব্যাথা করেমা এর কারণ জানতে চাইলে সে জানায় ২৫ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী সুভাষ তাকে জোরপূর্বক ধর্ষণ করে

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, বাক প্রতিবন্ধী শিশুটির বাবা মা পটুয়াখালী শহরে পূজা দেখতে যায়এই সুযোগে প্রতিবেশী সুভাষ দেবনাথ (৫৫) শিশুকে ধর্ষণ করেপরে শিশুটির বাবা বাদী হয়ে দুমকী থানায় মামলা করেসুভাষ সদর উপজেলার পুকুরজনা বাজারের একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করতগোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হবে