ডেস্ক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান পরিচালনা করছে র্যাব। অভিযান পরিচালনা করছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। গতকাল বুধবার রাত ১০টায় অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে দেখা যায়, বিআরবি ক্যাবলসহ নামিদামি কোম্পানির বৈদ্যুতিক তার নকল করে তৈরি করছে কারখানাটি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।





















