অপরাধ ও দুর্নীতি ৬ নভেম্বর, ২০২০ ০৭:৫৬

রাজধানীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতাররা হলেন- ছাইদুর রহমান সোহেল (৩৬) শাকিল উদ্দিন বাবুল (২৯)

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের উদ্ধার মাদক নিয়ন্ত্রণ টিম

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে তাদের আদালতে সোপর্দ করে রিমাণ্ড আবেদন করা হবে