অপরাধ ও দুর্নীতি ৭ নভেম্বর, ২০২০ ১০:১০

গাজীপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আটক কিশোর

নিজস্ব প্রতিবেদক  

গাজীপুরের পূবাইলে খেলনা দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে পূবাইল থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্টার মামলা করেছেন।

অভিযুক্ত কিশোর জাহিদুল (১৪) রংপুর জেলার পীরগাছা থানার পাওডানা গ্রামের আমবার হোসেনের ছেলে। সে পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার ফাতেমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

গতকাল শুক্রবার দৈনন্দিন কাজে ওই শিশুর মা-বাবা বাড়ির বাহিরে ছিলেন। এসময় শিশুটিকে খেলনা দেয়ার কথা বলে পাশের বাড়ির জাকির মিয়ার বাগানের ঝোঁপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কিশোর জাহিদুল। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাহিদুল পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার সাব-ইন্সপেক্টর জামিল উদ্দীন রাসেদ জানান, মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেফতার জাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।