অপরাধ ও দুর্নীতি ১১ নভেম্বর, ২০২০ ০৫:০১

৮৮ ভরি স্বর্ণসহ গ্রেফতার যুবক

ডেস্ক রিপোর্ট

চট্রগ্রাম নগরীতে স্বর্ণ পাচারকালে জোসেফ উদ্দিন রুমন (৩০) নামে এক যুবককে কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়

তার কাছ থেকে আটটি স্বর্ণের বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল একটি আংটি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে ৮৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। জোসেফ উদ্দিন রুমন রাঙ্গুনিয়ার পদুয়া দক্ষিণ পাড়া এলাকার মো. জহির আহমদের ছেলে

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, জোসেফ স্বর্ণগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে আটটি স্বর্ণের বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল একটি আংটি উদ্ধার করা হয়েছে

গ্রেফতার জোসেফের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি