ডেস্ক রিপোর্ট
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ১১ হাজার ৮শ পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ তথ্যটি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির প্রবেশমুখে ইউলুপের নিচ থেকে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে ওই যুবকের কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১১ হাজার ৮শ পিস ইয়াবা জব্দ করা হয়। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও দু’জন যুবক পালিয়ে যান। তাদেরকে আটক করতে অভিযান চলছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।






















