নিজস্ব প্রতিবেদক
বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পল্টনে বাসে আগুন দিয়েছিল পল্টন থানা যুবদলের কয়েকজন নেতা এমন দাবি ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তারের। ভোরে এ ঘটনায় জড়িত পল্টন থানা যুবদল নেতা লিয়ন হক, কাজী রেজাউল হক ওরফে জিম বাবু ও মোহাম্মদ আজাদকে পল্টন এলাকা থেকে গ্রেপ্তারের পর এমন দাবি ডিবির।
ডিবি জানাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ১২ নভেম্বর নয়া পল্টনের সামনে দাঁড়িয়ে থাকা সরকারি একটি বাসে সামনে দাঁড়িয়ে আগুনের পরিকল্পনা করছিল পল্টন থানা যুবলীগের নেতা লিওন ইমতিয়াজ জিমবাবু ও মোহাম্মদ আজাদ। পরবর্তীতে লিওনের নির্দেশে জিমবাবু গাড়িতে পেট্রোল মারে এবং ইমতিয়াজ নামের যুবদলের কর্মী আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশেই ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্যই তারা বাসে আগুন দিয়েছে। বিএনপির কোন শীর্ষ নেতার নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ সেটি বের করা হবে বলেও জানাচ্ছে ডিবি।






















