নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতাররা সবাই মাদক বিক্রি ও সেবনের জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ (মঙ্গলবার)সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ২১ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৩১ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।






















