নিজস্ব প্রতিবেদক
সিলেট ওসমানী বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে দুবাই থেকে বিমানের (বিজি-২৪৮) একটি ফ্লাইটে ওই যাত্রী সিলেটে আসেন। বিমানবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গণি বলেন, বিমানের ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
স্বর্ণের বাসসহ আটক যাত্রীকে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে। স্বর্ণ চালানে তাকে কেউ সহযোগিতা করছে কিনা এ বিষয়ে জানতে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তা প্রভাত কুমার সিংহকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।






















