অপরাধ ও দুর্নীতি ৩০ নভেম্বর, ২০২০ ০৪:৩১

পুত্রবধূকে ধর্ষণ, কারাগারে শ্বশুর

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর সোলায়মান আলীকে (৬৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে গত শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুত্রবধূর করা ধর্ষণের মামলায় রবিবার আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

পুলিশ ধর্ষণের শিকার ওই নারীর পরিবার জানায়, শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন এরপর গভীর রাতে সোলায়মান আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় মামলার বরাত দিয়ে পুলিশ আরেও জানায়, ওই গৃহবধূর স্বামী দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করেন সে জন্য তিনি বাড়িতে কম থাকেন

শ্বশুর সোলায়মান প্রথমে এই সুযোগে তাকে নানা প্রলোভন দেখান কিন্তু গৃহবধূ তাতে রাজী না হওয়ায় এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন এর পর থেকে দীর্ঘদিন ধরে তাকে নানা সময়ে ধর্ষণ করে আসছিলেন কাউকে জানালে ক্ষতি হবে বলে গৃহবধূকে এতদিন চুপ থাকতে বাধ্য করা হয়

কিন্তু সাম্প্রতিক সময়ে বিষয়টি অত্যাচারের পর্যায়ে গেলে তিনি অভিভাবকদের সব কিছু জানিয়ে দেন তাদের সঙ্গে কথা বলার পর শনিবার মধ্যরাতে মামলাটি রেকর্ড হয় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সোলায়মানকে গ্রেফতার করে

ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর সোলায়মানকে শনিবার মধ্যরাতের পর গ্রেফতার করা হয়