অপরাধ ও দুর্নীতি ২ ডিসেম্বর, ২০২০ ০৭:০৫

রাজধানীতে ২০ লাখ টাকাসহ আটক ৩ প্রতারক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লাখ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটকরা হলেন- মো. সুমন মিয়া (৩০), মো. বিপ্লব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের আটক করে ডিবির তেজগাঁও বিভাগের সঙ্গবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবির সহকারি কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক সুমনের কাছ থেকে হতে ১০ লাখ জাল টাকা, বিপ্লবের কাছ থেকে ৬ লাখ জাল টাকা এবং রাজিবের কাছ থেকে ৪ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই টাকাগুলো প্লাস্টিকের বাজারের ব্যাগে বহন করছিলেন।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।