অপরাধ ও দুর্নীতি ২৯ আগস্ট, ২০১৯ ০২:১৯

ফেরীতে তিতাসের মৃত্যুর জন্য দায়ী আইসিটি ডিভিশনের যুগ্মসচিবসহ ৪ জন

ডেস্ক রিপোর্ট ।। 

মাদারীপুরের কাঁঠালবাড়িতে ফেরি দেরি করে ছাড়ায় স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আব্দুস সবুরসহ ৪ জনকে দায়ী করে নৌপরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কমিটির সদস্য এস এম হাবিবুর রহমান হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দায়ী অন্য ব্যক্তিরা হলেন, ঘাট ম্যানেজার সালাম, উচ্চমান সহকারী ফিরোজ আলম এবং প্রান্তিক সহকারী খোকন মিয়া।

আরো পড়ুন: অশ্লীল ভিডিওতে ভাইরাল হওয়া কে সেই অফিস সহায়ক?

কাঁঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিব আব্দুস সবুরের জন্য অপেক্ষা করে প্রায় তিন ঘণ্টা দেরিতে ফেরি ছাড়া হয়। এ কারণে, ওই ফেরিতে অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর আহত স্কুলছাত্র তিতাসের  মৃত্যু ঘটে বলে অভিযোগ তার পরিবারের। পরে, এ ঘটনায় করা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

প্রতিবেদনে সুপারিশ করা হয় যে, সরকারি কাজ ছাড়া ঘাটে ভিআইপিদের জন্য ফেরি ব্যবহৃত হবে না। হলেও জরুরি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এরপর ভিআইপিদের কাজে ফেরি ব্যবহৃত হবে।

আরো পড়ুন: এবার যৌন হয়রানির অভিযোগে ভাইরাল নাটোরের সাবেক ডিসি

প্রসঙ্গত, গত ২৫শে জুলাই সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম-সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় ফেরি পার হতে তিন ঘণ্টা দেরি হয়। এ সময়, অ্যাম্বুলেন্সে থাকা তিতাসের মৃত্যুর অভিযোগ ওঠে। স্বজনদের অভিযোগ, ঘাট কর্মকর্তা ও পুলিশের কাছে অনুরোধের পরও ওই কর্মকর্তা না আসা পর্যন্ত কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ছাড়েনি। এমনকি, ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার পরও ফেরি চালু করা যায়নি।

প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর যুগ্ম সচিবের গাড়ি আসলে ‘ফেরি কুমিল্লা’ যাত্রা শুরু করে। কিন্তু, ততক্ষণে নদী পার হওয়ার আগেই রাত সাড়ে ১২টার দিকে মারা যায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ।