অপরাধ ও দুর্নীতি ৮ ডিসেম্বর, ২০২০ ১১:২৮

সাংবাদিক প্লাবনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের দায়ের করা মামলায় সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পারুল নির্যাতন, যৌতুক দাবি ভ্রুণ হত্যাসহ বিভিন্ন অভিযোগে এ মামলা করেন। 

মঙ্গলবার ( ডিসেম্বর) ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নেন।

প্লাবন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী জানুয়ারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন আদালত।

এদিন সাংবাদিক প্লাবনের বাবা সামছুল হক, মা রিজিয়া খাতুন, বড় ভাই এম আজিজ ছোট ভাই এস এম নিজাম উদ্দিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পারুল। মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিল প্লাবনের সঙ্গে বিয়ে হয়েছিল পারুলের। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক থাকার কথা জেনে যায় পারুল। অনৈতিক সম্পর্কে বাধা যৌতুক না দেওয়ায় পারুলের ওপর নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়।

গত মে প্লাবনের গ্রামের বাড়িতে গেলে সেখানেও মারধরের শিকার হন পারুল। প্লাবনের বড় ভাই এমএ আজিজ, ছোট ভাই নিজাম উদ্দিন এবং বাবা সামসুল হক পারুলকে মারধর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ গত ২১ অক্টোবর জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।