অপরাধ ও দুর্নীতি ৯ ডিসেম্বর, ২০২০ ০৭:১৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৯৩০ ইয়াবা বড়ি, ১৬২ গ্রাম হেরোইন, ৩২ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা, ১২৩ বোতল ফেনসিডিল ও তিন লাখ ৭৩০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।