অপরাধ ও দুর্নীতি ১৫ ডিসেম্বর, ২০২০ ০৭:২৮

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা গোয়েন্দা বিভাগ গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি সেবনের দায়ে অভিযুক্ত

গত ২৪ ঘন্টায় (সোমবার ১৪ ডিসেম্বর রাত ১২ টা থেকে রাত ১১.৫৯ টা পর্যন্ত) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১৩৩৩ পিস ইয়াবা, ২৯৪ গ্রাম ১১৪ পুরিয়া হেরোইন, কেজি ৩২৫ গ্রাম গাঁজা ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে