অপরাধ ও দুর্নীতি ১৫ ডিসেম্বর, ২০২০ ০২:৪৩

ট্রাকে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে তারা

ডেস্ক রিপোর্ট

সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ডাম্পার ট্রাকের হাইড্রলিক বক্সের ভেতর থেকে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকসহ চালক রুবেল (৩৬) সহকারী আফতাব উদ্দিনকে (৩৪) গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, অভিনব কায়দায় ডাম্পার ট্রাকের হাইড্রলিক বক্সে ঢুকিয়ে ইয়াবা পাচারের সময় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।