অপরাধ ও দুর্নীতি ২১ ডিসেম্বর, ২০২০ ০৮:২৫

কাপাসিয়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের কাপাসিয়ায় ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) ওই মাদ্রাসাশিক্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
 

সকালে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, ৮ বছর বয়সী নির্যাতনের শিকার ওই ছাত্র মাদ্রাসায় আবাসিকভাবে থেকে পড়াশোনা করত। এ সুযোগে ওই ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় যৌন নির্যাতন করেছেন শিক্ষক ফয়েজী। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

শিক্ষক আশরাফুল আলম ফয়েজী (৪৫) দস্যুনারায়ণপুর (ফকিরবাড়ীর) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। সে ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়রা জানান, গত ২ ডিসেম্বর ওই ছাত্র নিজ বাড়িতে ফিরে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। পরে মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাইলে ওই ছাত্রের মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে তার মা বাদী হয়ে রোববার (২০ ডিসেম্বর) কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।