অপরাধ ও দুর্নীতি ২৪ ডিসেম্বর, ২০২০ ০৬:৪৬

দারুসসালামে হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ আবু বাক্কার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

গতকাল বুধবার রাতে দারুসসালাম থানা এলাকার এশিয়া হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক আবু বাক্কার দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে দারুসসালামসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের কাছে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।