অপরাধ ও দুর্নীতি ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:২৫

যেভাবে গ্রেফতার হলো সামনুন হত্যার প্রধান আসামী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী মো. মাহফুজুর রহমান রনি (৩৮) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ

আজ শুক্রবার ভোর ৪টায় লক্ষীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম

উল্ল্যেখ, গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে  পরবর্তীতে সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে ছেলেকে পেতে বিকাশে ৬০ হাজার টাকা দিয়েছিল সামনুনের পরিবার এঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়

তদন্তকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার ভোর ৪টায় লক্ষীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা হতে মূল আসামী মাহফুজকে গ্রেফতার করা হয়