অপরাধ ও দুর্নীতি ২৭ ডিসেম্বর, ২০২০ ০৯:০২

যাত্রাবাড়ীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলাউদ্দিন (৩৬), মোঃ কবির আহম্মেদ (৪৮), মোঃ ইব্রাহিম (১৯) ও মোঃ শহিদুল ইসলাম (৪৫)।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খান জানান, শনিবার (২৬ ডিসেম্বর)যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর পাড়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে পল্লবী জোনাল টিম।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন স্থানে বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।