অপরাধ ও দুর্নীতি ৩০ ডিসেম্বর, ২০২০ ০৪:৩২

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতেন হোসেন

নিজস্ব প্রতিবেদক

সাভারে পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় মোহাম্মদ হোসেন (৩২) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী

গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ হোসেন ভোলা জেলার সাকের হাট থানার চদুরচর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করতেন মোহাম্মদ হোসেন মঙ্গলবার আবারও সে চাদাঁ আদায় করতে আসে কিন্তু চাঁদা দিতে রাজি না হলে সোহেল নামের এক রিকশা চালককে মারধর করে মোহাম্মদ হোসেন এসময় ক্ষুদ্ধ অন্যান্য রিকশাচালকসহ স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে

সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ জানান, আটক মোহাম্মদ হোসেন পুলিশের কোনো সদস্য নয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে