ডেস্ক রিপোর্ট।।
ঘুষ গ্রহণের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুই লাখ টাকাসহ সাইফুর রহমানকে আটক করা হয় বলে জানায় দুদকের জনসংযোগ দপ্তর।
ওই অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।
আবদুল ওয়াদুদ বলেন, ‘এক অভিযোগকারীর কাছ থেকে তথ্য পেয়ে আমরা মির্জা সাইফুরের অফিসে অভিযানে যাই। জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা নেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’
তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।






















