অপরাধ ও দুর্নীতি ১২ জানুয়ারি, ২০২১ ১১:৪৫

সূত্রাপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. শরিফুল ইসলাম চৌধুরী ওরফে জিন্নাহ ও মো. বাবুল। এসময় তাদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গতকাল সোমবার রাজধানীর সূত্রাপুর থানার বানিয়ানগর ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। এ সংক্রান্তে সূত্রাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।