নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. সৈকত হোসেন (৩১)। এসময় তার হেফাজত থেকে ১৮৬০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় উত্তরা পূর্ব থানার আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু করা হয়েছে।






















