নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের দায়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রয় ও সেবনের দায়ে অভিযুক্ত।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ হাজার ৭৫৪ পিস ইয়াবা, ২৫৩ গ্রাম ২০৪ পুরিয়া হেরোইন, ২৯ কেজি গাঁজা, ৬ বোতল ২ লিটার বিদেশী মদ, ২০৭ বোতল ফেন্সিডিল ও ১১২ ইনজেকশন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩ টি মামলা রুজু হয়েছে।






















