ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট ছাড়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে। নোটের বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।






















