অপরাধ ও দুর্নীতি ২২ জানুয়ারি, ২০২১ ০৯:৫৯

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

আটককৃতরা হলেন- মামুন ভূঁইয়া (৩৪) ও আফজাল হোসেন (২৮)।

আজকে শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। গোলাপবাগ বিশ্বরোডের পাশে একটি মুদি দোকানের সামনে তারা ফেনসিডিল সরবরাহের জন্য অপেক্ষায় ছিল।

আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।